টয়লেটেই ​সেলফি তুলে দিলেন অক্ষয়


ছবির প্রচারে অভিনেতারা কত কিছুই না করেন। প্রচার নিয়ে অক্ষয় যেন এবার একটু ব্যতিক্রমই হলেন। সহশিল্পীর সঙ্গে টয়লেটেই ​সেলফি তুলে দিলেন ভক্তদের জন্য।




 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সাচ্চা ভারত অভিযান’ নিয়ে এই ​চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম দেওয়া হয়েছে ‘টয়লেট, এক প্রেম কি কথা’। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ‘দম লাগা কি হ্যায়সা’ ছবির অভিনেত্রী ভূমি পাড়নেকর।

অক্ষয় শুটিং সেটে তোলা ছবিটি টুইটারে পোস্ট ​করেন। ক্যাপশনে লেখেন, ‘“টয়লেট‍—এক প্রেম কি কথা” ছবির সেটে ভুমির সঙ্গে সুন্দর একটি সকাল শুরু হলো। প্রথম দিনের শুটিং, আপনাদের দোয়া চাইছি।’ অক্ষয়কে শেষ দেখা গেছে ‘রুস্তম’ ছবিতে। ছবিতে অক্ষয় অভিনয় করছেন রুস্তম পাভরি চরিত্রে। বাস্তব জীবনের একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে চরিত্রটি তৈরি করা হয়েছে। মিডডে
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.