ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার বড়রিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে হামজা (২৫), একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোকলেছ (৪৫) ও মজিবরের ছেলে সোহেল (২২)। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন লোক মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি অকেজো ট্রাক ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ একটি ট্রাককে ধাক্কা দিলে ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। ট্রাক ও বাসটিকে আটক করা যায়নি বলেও জানান জাহাঙ্গীর।

0 comments:
Post a Comment
Thanks for your comments.