খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদ এবং চারুকলা ইনস্টিটিউটের প্রথম বর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাচ্ছে। চারুকলা ইনস্টিটিউটের ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, মেধাতালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম গ্রহণ ও ভর্তি ১৭ নভেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে।
অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন ও বিষয় পছন্দক্রম গ্রহণ ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। একই দিন অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে

0 comments:
Post a Comment
Thanks for your comments.