বিমানবন্দরে এক যুবকের ছুরির আঘাতে নিরাপত্তারক্ষী আহত


ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এক যুবকের ছুরির আঘাতে চার আনসার সদস্য আহত হয়েছেন।


পরে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ওই যুবককে আহত অবস্থায় আটক করে। এপিবিএনের পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার পরে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী ছুরি নিয়ে বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে।

এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দিলে সে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আনসার সদস্য আহত হন। অবশ্য পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম জানায়নি। ওই যুবককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, এক যুবকের হামলায় আনসারের চার সদস্য আহত হয়েছেন। পরে ওই যুবক আনসারের গুলিতে আহত হয়ে ধরা পড়েছেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.