জেএমবি’র চার সদস্যকে গ্রেফতার


আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতরাতে অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র চার সদস্যকে গ্রেফতার করেছে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান বাসস’কে জানান, রাত প্রায় আড়াইটার দিকে একটি পরিত্যাক্ত ইটের ভাটায় অভিযানকালে পুলিশকে লক্ষ্য করে জেএমবি সদস্যরা বোমা ছুঁড়ে। গ্রেফতারকৃত জেএমবির সদস্যরা হচ্ছে: বেলাল হোসেন (৪০) আল আমিন (২০) এরশাদ আলম (২৮) ও আশরাফুল ইসলাম (২০)।

এসপি জানান, বেলাল হচ্ছে হত্যাকারীদের প্রশিক্ষক এবং সে গত বছর ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার কাচি আলুতারি গ্রামে জাপানী নাগরিক হোশি কুনিও (৬৬) হত্যাকান্ডের সঙ্গে জড়িত। তিনি জানান, তাদের কাছ থেকে একটি পিস্তল, চারটি বোমা, দুইটি ছুরি ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, এই অভিযানে কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মামুন ও কনস্টেবল খালেক এবং রংপুর পুলিশের গোয়েন্দা শাখার এসআই মাসুদ করিম ও কনস্টেবল আসাদ আহত হয়েছেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.