ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারি স্কুলগুলো বন্ধ


বায়ুদূষণের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার সরকারি স্কুলগুলো বন্ধ থাকার পর নতুন করে তিন দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।


একই সঙ্গে আগামী পাঁচ দিনের জন্য শহরের সব ধরনের নির্মাণ ও ভাঙার কাজ বন্ধ থাকবে। আজ রোববার রাজ্যসভার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এএফপির খবরে বলা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘পরিস্থিতি কাটিয়ে উঠতে সবাই মিলে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

মুখ্যমন্ত্রী এ সময় লোকজনকে বেশি প্রয়োজন না হলে ঘরেই বাইরে যেতে নিষেধ করেছেন। কয়েক দিন ধরে নয়াদিল্লি ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন। সকাল থেকে রাত পর্যন্ত রাজধানী ঘোলাটে। সূর্য কখন উঠছে এবং কখন অস্ত যাচ্ছে বোঝার উপায় নেই। কয়েক দিনে কদাচিৎ দৃশ্যমান কুসুম-কুসুম সূর্য। বাকি সময় রাজধানী ঢাকা থাকে ধুলা, ধোঁয়া ও হেমন্তের হিম হিম কুয়াশার চাদরে। রাজ্য সরকারের নেওয়া অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে ময়লা-আবর্জনা জমা করার পর তা নষ্ট করতে দেওয়া আগুন নেভাতে সচেষ্ট থাকবে ফায়ার সার্ভিসের কর্মীরা, প্রধান প্রধান সড়কে ধুলা নিয়ন্ত্রণ করতে পানি ছিটানো এবং একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

প্রচণ্ড ধোঁয়াশায় দিল্লির একটি রাস্তা। ছবিটি ৩১ অক্টোবর তোলা: রয়টার্সমুখ্যমন্ত্রী গতকাল শনিবার এই রাজ্যকে ‘গ্যাস চেম্বার’-এর সঙ্গে তুলনা করেছেন। প্রাথমিকভাবে এ পরিস্থিতির জন্য পার্শ্ববর্তী পাঞ্জাব ও হরিয়ানার বিস্তীর্ণ জমিতে আশ্বিন-কার্তিকের ফসল কাটার পর আগুন লাগানোর ঘটনাকে দায়ী করা হয়। দক্ষিণ দিল্লির একটি এলাকায় প্রথমবারের মতো বাতাসে পার্টিকুলেট ম্যাটারের (পিএম) ১০০০ মাইক্রোগ্রাম পাওয়া যায়। বাতাসে পিএমের পরিমাণ কত হলে তা ক্ষতিকর হয় না, বিজ্ঞানীরা তা ঠিক করে দিয়েছেন। এর পরিমাণ হলো প্রতি ঘনমিটারে ৫৮ দশমিক ৩৩ মাইক্রোগ্রাম।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.