গত বছরের নভেম্বরে পেসার জাহানারা আলমকে বাংলাদেশ নারী দলের অধিনায়ক করা হয়েছিল। এক বছরের ব্যবধানে তাঁকে সরিয়ে নতুন অধিনায়ক খুঁজে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার অলরাউন্ডার রুমানা আহমেদের কাঁধে তুলে দেওয়া অধিনায়কের দায়িত্ব। সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান এক সংবাদ সম্মেলনে নারী দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। রুমানা বাংলাদেশ নারী দলের তৃতীয় অধিনায়ক।
সালমা খাতুন ও জাহানারার পথ ধরে তিনি পেলেন নতুন এই দায়িত্ব। আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ডে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি। এই আসরে তাঁর অধীনেই খেলবে দল। এরপর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। জাতীয় দলের সর্বশেষ ম্যাচে দারুণ একটি হ্যাটট্রিক করেছিলেন তিনি।
ইতিহাস গড়া এই অলরাউন্ডার এবার অধিনায়ক হিসেবে কেমন করেন সেটাই এখন দেখার। ২০টি ওয়ানডে খেলে ৪২৫ রান করেছেন রুমানা। বলহাতে নিয়েছেন ২৪ উইকেট। ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আর উইকেটে নিয়েছেন ২০টি।

0 comments:
Post a Comment
Thanks for your comments.