জাল রাজস্ব স্ট্যাম্প ও কোর্ট ফি স্ট্যাম্পসহ জব্দ করেছে পুলিশের


গাজীপুরের জয়দেবপুর থানাধীন মাজুখান মধ্যপাড়া থেকে গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


এ সময় আটক করা হয়েছে এক দম্পতিকে। আটক দুজন হলেন ফারুক হাওলাদার (৪৫) ও তাঁর স্ত্রী মোসা. মাসুমা বেগম (৩৫)। তাঁদের বাড়ি বরিশালের কোতোয়ালি থানার দক্ষিণ রূপাতলী এলাকায়। তাঁরা মাজুখান মধ্যপাড়ার একটি ভাড়াবাড়িতে থাকতেন। গাজীপুর সিআইডি কার্যালয়ে গতকাল শুক্রবার বেলা ১১টায় ওই অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।

এতে বলা হয়, সিআইডির একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে মাজুখান মধ্যপাড়া এলাকার আক্কাস আলীর বাড়ির ভাড়াটিয়া ফারুক হাওলাদারের ঘরে তল্লাশি চালায়। ওই ঘরে ১০ টাকা মূল্যমানের জাল রাজস্ব স্ট্যাম্প, ২ টাকা মূল্যমানের বিশেষ আঠালো স্ট্যাম্প, ৪, ৫ ও ২০ টাকা মূল্যমানের জাল কোর্ট ফি, ৫০ টাকা মূল্যমানের দলিল প্রমাণক জাল স্ট্যাম্প পাওয়া যায়।

এগুলোর মোট মূল্য ১ কোটি ৬৭ লাখ ১২ হাজার ৪০০ টাকা। এ ছাড়া বৈদ্যুতিক মেশিন, কাগজ কাটার যন্ত্র ও মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ফারুক ও তাঁর স্ত্রী মাসুমাকে আটক করা হয়। সিআইডি জানায়, পুলিশ পরিদর্শক দুলাল চন্দ্র সেন বাদী হয়ে জয়দেবপুর থানায় আটক দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প তৈরি করে বাজারজাত করার অভিযোগ আনা হয়েছে
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.