মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, পরীক্ষাগারে দূষিত, পঁচা রক্ত সংরক্ষণ , ওষুধের দোকানের লাইসেন্স না থাকার দায়ে ময়মনসিংহে ল্যাব এইড ও পপপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ১৬ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের আট জন স্টাফকে প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
এসময় মেডিসিন কর্ণার কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং এই প্রতিষ্ঠানের ২ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার র্যাবের নেতৃত্বে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চরপাড়া এলাকায় ওই তিন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
সংশিষ্ট সূত্রে জানা যায়, র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব ইনচার্জ মৃদুলকে ৬ লাখ টাকা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার নুরুল ইসলামকে ১০ লাখ টাকা জরিমানা এবং পপুলার গেইটে মেডিসিন কর্নার কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ২০০৯ সালে ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে র্যাব-১৪ ময়মনসিংহের মেজর জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.