পুলিশ–বিজেএমসির শিরোপা


বিজয় দিবস হ্যান্ডবলের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।


রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বিজেএমসি, রানার্সআপ বাংলাদেশ আনসার।

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল পুরুষ বিভাগের ফাইনালে পুলিশ ৩৫-২৭ গোলে বিজিবিকে হারিয়েছে।

পুলিশ দলের মাহবুবুল ১২টি, রাসেল ও সোহাগ ৭টি করে গোল করেছেন। মহিলা বিভাগের ফাইনালে বিজেএমসি ২৪-১৪ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসার মহিলা দলকে।


পুরুষ বিভাগে পুলিশ দলের আবদুল গফুর এবং মহিলা বিভাগে বিজেএমসির হাবিবা আক্তার সেরা খেলোয়াড় হয়েছেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.