আপনজন অ্যাপস চালু হয়েছে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য


নাটোরের সিংড়া উপজেলায় গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য আপনজন অ্যাপ উদ্বোধন করা হয়।

নাটোরের সিংড়া উপজেলার পৌর সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার সকালে ডিনেটের উদ্যোগে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা ‘আপনজন’-এ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ।

একই সঙ্গে উদ্বোধনআপনজন অ্যাপ। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকারের আইসিটি বিভাগ। বাংলাদেশে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে আপনজন অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আপনজন-এর হেড অব অপারেশনস বারনার্ড ক্রিস্টোফার হালসানা ও আইসোশ্যালের হেড অব বিজনেস ওমর সেরনিয়াবাত।

 অনুষ্ঠানে জানানো হয়, মুঠোফোনের মাধ্যমে স্বাস্থ্য তথ্যসেবা আপনজন কার্যক্রমের আওতায় প্রথম ৫০০ জন গর্ভবতী ও প্রসূতি মা বিনা মূল্যে আপনজন সেবা নিতে পারবেন। সার্বিক সহযোগিতা ও মাঠ পর্যায়ে সেবাগ্রহীতা নির্বাচন ও নিবন্ধনে সহায়তা করবে সামাজিক উদ্যোক্তা প্রতিষ্ঠান আইসোশ্যাল।

 আপনজন মূলত গর্ভবতী নারী এবং শিশুর স্বাস্থ্যবিষয়ক মুঠোফোনভিত্তিক তথ্যসেবা। গর্ভাবস্থা বা শিশুর সঠিক বয়স অনুযায়ী সবার জন্য সহজবোধ্য ভাষায় প্রয়োজনীয় তথ্য ফোন কল বা এসএমএসের মাধ্যমে পৌঁছে দেয় আপনজন।

 জরুরি এ তথ্য মায়ের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের পাওয়ার ব্যবস্থা রয়েছে। যেকোনো মুঠোফোন থেকে ১৬২২৭ নম্বরে কল করে আপনজন সেবায় নিবন্ধন করা যায়। প্রসঙ্গক্রমে, আপনজন সেবায় সপ্তাহে দুটি তথ্য মা এবং একটি তথ্য অভিভাবকের কাছে যায় এবং যার প্রতিটির সেবা মূল্য মাত্র ২ টাকা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.