সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপনের পর তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার পাঁচ ঘন্টার অপারেশনের পর বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাকে।
সুষমা এখন সুস্থ রয়েছেন বলে দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। সুষমার দেহে যে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে তা অনাত্মীয়ের কিডনি।
৬৪ বছরের পররাষ্ট্রমন্ত্রী বহুদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সে কারণেই বিকল হয়ে যায় কিডনি। গত ১৬ই নভেম্বর টুইটে পররাষ্ট্রমন্ত্রী কিডনি সমস্যার কথা জানিয়েছিলেন।
সপ্তাহে তিন বার ডায়ালাইসিস নিতে হচ্ছিল তাকে। ৭ই নভেম্বর এইমস-এ ভর্তি হয়েছিলেন তিনি। সুষমার দ্রুত আরোগ্য কামনা করে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0 comments:
Post a Comment
Thanks for your comments.