সিরিয়ার পালমিরার সরকারি বাহিনী প্রাচীন নগর থেকে (আইএস) জঙ্গিদের হটিয়ে দেওয়ার দাবি করার পরপরই আবারও তা দখলে নেওয়ার দাবি করেছে জঙ্গিরা।
গতকাল রোববার জঙ্গি সংগঠনটির মুখপত্র বলে পরিচিত আমাক নিউজ এজেন্সি থেকে এ দাবি করা হয়। পালমিরায় ঢোকার জন্য কয়েক দিন আগে হামলা শুরু করে আইএস।
শনিবার তারা শহরটিতে প্রবেশ করতে সক্ষমও হয়। শহরের মধ্যাঞ্চলে তাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলে। একটা পর্যায়ে গতকাল রুশ বিমানবাহিনীর সহায়তায় সরকারি বাহিনী তাড়া দিয়ে জঙ্গিদের নগর থেকে বের করে দেয়।
তবে কয়েক ঘণ্টা পরই খবর এল জঙ্গিরা পালমিরা দখল করে নিয়েছে বলে জানায় আমাক। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত পালমিরা নগরটি ২০১৫ সাল থেকে দখল করে রেখেছিল আইএস। এই সময়ে সেখানকার দুই হাজার বছরের পুরোনো মন্দিরসহ বহু প্রাচীন নিদর্শন ও শিল্পকর্ম তারা গুঁড়িয়ে দেয়।

0 comments:
Post a Comment
Thanks for your comments.