সাবেক ঢাকা হল এবং বর্তমান শহীদুল্লাহ্ হলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্য হতে হলের সাবেক প্রাক্তন ছাত্রদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলীকে আহ্বায়ক, আলমগীর বাবুলকে যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সাবেক সহ-সম্পাদক মাহবুবুল আলম ভূঁইয়াকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামী ৩০ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের জেসমিন রেস্ট হাউসে প্রাক্তন ছাত্রদের সম্মিলন ও বনভোজন অনুষ্ঠিত হবে।
অ্যালামনাইয়ের সদস্য নিবন্ধন চাঁদা ৫০০ টাকা, বনভোজনের জন্য জনপ্রতি ১হাজার টাকা এবং প্রতি সন্তান ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২৪ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত চাঁদা পরিশোধ করতে হবে।
এ জন্য আলমগীর বাবুল (০১৭১৭৬০৪৩৩৯৯) এবং মাহবুবুল আলম ভূঁইয়ার (০১৮১৯৯৬৪৫৭২) সঙ্গে যোগাযোগ করতে কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.