জন কেরিকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা লেজিওন ডি’হনেউর দেওয়া হয়েছে। 



গতকাল শনিবার ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে তাঁকে ওই সম্মানে ভূষিত করা হয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ত এহু অনুষ্ঠানে কেরিকে ‘শান্তির অক্লান্ত সৈনিক’ হিসেবে অভিহিত করেন।

তিনি তাঁকে ‘মার্কিন কর্মকর্তাদের মধ্যে অধিক ফরাসি’ বলেও মন্তব্য করেন। ২০০৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের বিরুদ্ধে ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন জন কেরি। ওই নির্বাচনী প্রচারণা চলাকালে ফরাসি ঐতিহ্য ও দেশটির প্রতি ভালো লাগা থাকার কারণে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি।

 ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটন ও প্যারিসের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তখন আমেরিকাতে জনপ্রিয় ফ্রেঞ্চ ফ্রাইকে সংক্ষেপে ফ্রিডম ফ্রাই নাম দেওয়া হয়।

 ১৯২০ এর দশকে কেরির মা ও খালা প্যারিসে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা তরুণ বয়সে ফ্রান্সে পারিবারিক বাসভবনে ছুটি কাটাতেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ২০১৫ সালের ঐতিহাসিক জলবায়ু চুক্তি, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি এবং সিরিয়ায় যুদ্ধের অবসানের প্রচেষ্টায় কেরির অবদানের কথা উল্লেখ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ত এহু রাজনীতি ও কূটনীতিতে তাঁর আন্তরিকতার প্রতি শ্রদ্ধা জানান।

 এ সময় ফ্রান্স যুক্তরাষ্ট্রের ‘পুরোনো বন্ধু’ উল্লেখ করে ফরাসি ভাষায় জন কেরি বলেন, ‘দীর্ঘজীবী হোক ফ্রেঞ্চ ফ্রাই, দীর্ঘজীবী হোক ফ্রান্স, দীর্ঘজীবী হোক যুক্তরাষ্ট্র।’
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.