সাপ্তাহিক গেইনারের শীর্ষে সিএমসি কামাল



ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের (১৮-২২ ডিসেম্বর) লেনদেনে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সিএমসি কামাল টেক্সটাইলস মিলস।


এ সময় কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৮.০৪ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানির এ দর বেড়েছে।

টপ টেন গেইনারে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে- ইস্টার্ন লুব্রিকেন্টসের ২৩.৪৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২১.৭৬ শতাংশ, এমারেল্ড অয়েলের ১৮.৪৪ শতাংশ ।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৬.৯৯ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ১৬.৩৮ শতাংশ, ফু ওয়াং ফুডের ১৫.৭৯ শতাংশ, আমরা টেকনোলজিসের ১৫.০২ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্সের ১৪.৭৪ শতাংশ ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৪.১৩ শতাংশ দর বেড়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.