প্যাটেন্ট চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে ফিনিশ টেলিযোগাযোগ নেটওয়ার্ক নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া।
বৃহস্পতিবার এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্রে এই মামলাগুলো করা হয়েছে। নকিয়া অভিযোগে জানায় অ্যাপল ৩২টি পেটেন্ট লঙ্ঘন করেছে।
বৃহস্পতিবার নকিয়া জানায়,তারা ১১টি দেশে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট ৪০ টি পেটেন্ট মামলা করেছে।
মামলা দায়েরের পর এক বিবৃতিতে নকিয়া বলে, ‘২০১১ সাল থেকে নোকিয়া টেকনোলজিসের পোর্টফোলিও থেকে কিছু পেটেন্ট নিয়ে লাইসেন্স করতে সম্মত হওয়ার পর থেকে, অ্যাপল নকিয়ার পক্ষ থেকে দেওয়া অন্যান্য পেটেন্টগুলোর লাইসেন্স করার প্রস্তাবগুলো ফিরিয়ে দেয়, পরে এই পেটেন্ট করা উদ্ভাবনগুলো অ্যাপলের অনেক পণ্যে ব্যবহার করা হয়েছে।’
অ্যাপলের এক মুখপাত্র নকিয়ার প্যাটেন্ট চুরির অভিযোগ অস্বীকার করেছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.