মাহবুবুল হক শাকিল আর নেই


মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোকের ঢল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল মারা গেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)।

 মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাজধানী গুলশান ২ নম্বরের অল কমিউনিটি ক্লাবে একটি অনুষ্ঠানে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির শাকিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন।

 মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর। তিনি কবিতা ও রাজনীতি উভয় মাধ্যমে সমানভাবে সবার নিকট অত্যন্ত আপনজন ছিলেন।

 ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.