শাহবাগে গাড়িচাপায় আরও একজনের মৃত্যু
রাজধানীর শাহবাগ এলাকায় গাড়িচাপার ঘটনায় আহত সাহারা খাতুন (৩৫) নামে আরেকজন মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য সাহারা খাতুনের লাশ মর্গে রাখা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজন প্রাণ হারালেন। নিহত আরেকজনের নাম হাসিনা। গতকাল সোমবার রাতে হাইকোর্ট-সংলগ্ন ফুটপাতে শুয়ে ছিল একদল ছিন্নমূল মানুষ।
হঠাৎই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় উড়ে এসে শুয়ে থাকা মানুষগুলোর ওপর দিয়ে হাইকোর্টের সীমানা পিলার ও গ্রিল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাত সোয়া ১২টার দিকে এ ঘটনায় থানার পুলিশ গাড়ির ভেতর থেকে শাওন নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করে। গাড়ির চালক ও অন্য আরেকজন আরোহী গাড়ি রেখেই পালিয়েছেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.