সকালে যশোরে উপশহরের হামিদা ভিলা নামে ভাড়া বাসা থেকে চ্যাং হিং চং এর লাশ উদ্ধার করে পুলিশ ।
যশোরে চ্যাং হিং চং (৪৫) নামের এক চীনা নাগরিকে হত্যা করেছে তার দুই কর্মচারী নাজমুল ও মুক্তাদির।
ব্যবসায়িক টাকা আত্মসাতের জন্য তাকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা।
বৃহস্পতিবার সকালে যশোরে উপশহরের হামিদা ভিলা নামে ভাড়া বাসা থেকে চ্যাং হিং চং এর লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার রাতের কোনো এক সময় চীনা নাগরিককে হত্যা করা হয়। নিহত চ্যাং হিং চং ইজিবাইক ব্যবসায়ী ছিলেন। তিনি নাজমুল ও মুক্তাদিরকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
কর্মচারি দুই জনের বাড়ি নেত্রকোণা। তারা সম্পর্কে চাচা-ভাইপো। বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে জানান, চীনা নাগরিক চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, চীনা নাগরিক চ্যাং হিং চং ২০১৪ সাল থেকে বাংলাদেশে ইজিবাইকের ব্যবসা করছেন।
চায়না থেকে ইজিবাইক আমদানি করে তিনি বাংলাদেশে বিক্রি করতেন। মাস সাতেক আগে চ্যাং হিং চং যশোর উপশহরে হামিদা ভিলা ভাড়া নেন।
সেখানে তিনি তার কর্মচারী নেত্রকোণা সদর উপজেলার চকপাড়া এলাকার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদিরকে নিয়ে একসঙ্গে থাকতেন।
চীনা নাগরিকের ব্যবসায়িক টাকা আত্মসাতের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে আটক নাজমুল ও মুক্তাদির প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.