বলিউডের ফ্যাশন সচেতন অভিনেত্রীদের মধ্যে অন্যতম অনিল কন্যা সোনম কাপুর। গ্লামারস আর নিত্যনতুন ড্রেসআপে দেখা যায় তাকে।
তবে অভিনয় নিয়ে তেমন কিছু গোপন না করলেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে পছন্দ করেননা তিনি। বেশ কিছুদিন আগে তার সম্পর্কে খবর রটেছিলো যে তিনি একজন কো আর্টিস্ট এর সঙ্গে লিভ টুগেদার করছেন তবে সে কথা অস্বীকার করেন তিনি।
এছাড়া নিজের সম্পর্কের কথা বাবা-মাকেও জানাবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন সোনম। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে যে খুব দ্রুত বিয়ে করতে যাচ্ছেন সোনম। নিকটাত্মীয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম। শোনা যাচ্ছে, দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল-কন্যা।
তারা অনেকদিন ধরে প্রেম করছেন বলেও শোনা গেছে। যদিও অন্যান্য বারের মতো এবারও নিজের বিয়ের কথা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন সোনম। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন সোনম।

0 comments:
Post a Comment
Thanks for your comments.