অর্থ তছরুপের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার(আইএমএফ)-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিনা লাগার্ডে।
প্রথম পাঁচ বছরের পর, গত ফেব্রুয়ারি মাসেই ফের আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর পদে বসেছেন তিনি।
আদালত জানিয়েছে, ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন তিনি বিপুল পরিমাণ অর্থ এদিক ওদিক করেছিলেন।
অভিযোগের কেন্দ্রে ছিলেন এক সময়ে অ্যাডিডাস সংস্থার এক শীর্ষ কর্তা বার্নার্ড তাইপেই। ২০০৭ সালে নাকি বেআইনিভাবে প্রায় ৪০ কোটি ইউরো বাইয়ে দিয়েছিলেন।
দোষী সাব্যস্ত করা হলেও শেষ পর্যন্ত কোনো শাস্তি তাকে দেয়া হয়নি।
তবে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এই ঘটনার পরে স্বাভাবিক কারণেই আইএমএফ থেকে পদত্যাগ করতে হবে তাকে।
উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে ২০১১ সালে ডুমনিক স্ট্রসের ঘটনাটিকে। ডুমিনিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিউ ইয়র্কের একটি হোটেলে এক মহিলাকে যৌন নিগ্রহ করেছিলেন। অভিযোগ ওঠার পরেই পদত্যাগ করেছিলেন ডুমিনিক।

0 comments:
Post a Comment
Thanks for your comments.