মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরনে দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরনে দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামকস্থানে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় সকল যানচলাচল বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রোববার দুপরে দুই ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ আন্দোলন কমিটির আহবায়ক শিক্ষক আবু আলম, শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, শিক্ষার্থী মোঃ পলাশ হোসেন, মোঃ নাজমুল হোসেন, শাহিন ফকির প্রমুখ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলেন, আমাদের কলেজ জরুরী ভিত্তিতে সরকারীকরন করে দিন।
আর তা না হলে আমরা আন্দোলন আগামীতে আরো কঠোরভাবে চালিয়ে যাব। আমাদের প্রানের দাবি রক্ষা করুন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.