খাগড়াছড়িতে বেলুনে গ্যাস ভরানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ সকাল ৭টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানের প্রাক্কালে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হয় ।এই ঘটনায় গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন পুলিশ সদস্য মো. শাহীন ও মো. ইসমাইল, মাটিরাঙ্গা ভূমি অফিসের কর্মচারী বিরেন্দ্র ত্রিপুরা, গ্যাস সিলিন্ডার এর মালিক তুলসি রানী ঘোষ ও অনুষ্ঠান দেখতে আসা শিশু পল্লব চৌধুরী।
এদের মধ্যে প্রথম তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে ছুটে যান খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে উড়ানোর বেলুনে গ্যাস ভরানো হচ্ছিল। আকস্মিকভাবে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তারা আহত হন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত পুলিশসহ তিনজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ সকাল ৭টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানের প্রাক্কালে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন পুলিশ সদস্য মো. শাহীন ও মো. ইসমাইল, মাটিরাঙ্গা ভূমি অফিসের কর্মচারী বিরেন্দ্র ত্রিপুরা, গ্যাস সিলিন্ডার এর মালিক তুলসি রানী ঘোষ ও অনুষ্ঠান দেখতে আসা শিশু পল্লব চৌধুরী। এদের মধ্যে প্রথম তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে ছুটে যান খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে উড়ানোর বেলুনে গ্যাস ভরানো হচ্ছিল।
আকস্মিকভাবে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তারা আহত হন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত পুলিশসহ তিনজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.