অতি শিগগিরিই বন্ধ হবে দেশীয় পর্ন সাইট


পর্ন সাইটে প্রবেশকারীদের পরিচয় প্রকাশ করা হবে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, তাই পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে পর্ন সাইটে প্রবেশে বিরত থাকবে।



 বাসসের সাথে আলাপকালে আজ বিকালে তারানা হালিম বলেন, ইন্টারনেট সেবা দানকারীদেরকে দেশের অভ্যন্তরে পরিচালিত পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে।

 'কিন্তু আন্তর্জাতিক সাইটগুলোর ক্ষেত্রে আমরা এমন একটি কৌশল গ্রহণের উপর গুরুত্ব দিচ্ছি যাতে ওইসব সাইটে প্রবেশকারীদের পরিচয় আমাদের কাছে প্রকাশ পাবে' সাহিত্যিক মইনুল আহসান সাবের লিখেছেন, 'বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন এই মহিলা, আমি নিশ্চিত, পর্নো সাইটে কে কে ঢোকে তা এক্সপোজ করতে গিয়ে নতুন নতুন সাইটের পথ তিনি উন্মুক্ত করে দেবেন।

 ' একজন সোশ্যাল মিডিয়া একটিভিস্ট লিখেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ কাজটি করা হবে পর্ন সাইট ব্রাউজকারীদের নাম প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে।

এর কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত ডিজিটাল সনদ পুরোপুরি বাস্তবায়িত করতে পারবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বলাবাহুল্য, মধ্যম আয়ের দেশ গঠনে এটি বিরাট একটি পদক্ষেপ হিসেবেও গণ্য হবে। '
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.