গুগল ডটকম ডটবিডি সাইটে আজ মঙ্গলবার সকাল থেকে সমস্যা দেখা দেয়। অনেকেই এ সাইটে ঢুকতে পারছিলেন না
সামাজিক যোগাযোগের মাধ্যমে সাইট ‘হ্যাক’ হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে। বেলা দুইটার দিকে এ সমস্যা সমাধান করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির প্রথম আলোকে জানান, শুধু ডটকম ডটবিডিসহ বেশ কয়েকটি সাইটে সমস্যা দেখা যায়।
কারিগরি ভাষায় একে বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’।
সম্ভবত, ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছিল না।
‘ডিএনএস ক্যাশ পয়জনিং’ হচ্ছে ডিএনএসে একধরনের আক্রমণ, যাতে ইন্টারনেট ট্রাফিক ভুয়া সাইটে চলে যায়।
বিটিসিএলের জনসংযোগ বিভাগের পরিচালক মীর মো. মোরশেদ প্রথম আলোকে বলেন, কিছুটা সমস্যা হয়েছিল। সেটি বিটিসিএলের কারিগরি দল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়।
বেলা দুইটার পর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না।
অবশ্য সুমন আহমেদ সাবির বলেন, এ ধরনের ঘটনার পর তা ঠিক করা হলেও এর প্রভাব (ইমপ্যাক্ট) চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত থাকে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.