বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৬, উপলক্ষে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টিমুখ করাল বিজিবি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্টের আঙিনায় দুই বাহিনীর সদস্যদের মধ্যে সম্প্রীতির এই সম্মিলন ঘটে। পরে বিজিবির পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর পুশনেকাশের হাতে মিষ্টির পাঁচটি প্যাকেট তুলে দেওয়া হয়।
হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সীমান্তে সততা, নিষ্ঠা এবং শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। আজ বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফকে মিষ্টিমুখ করানো হয়েছে। এ ছাড়া বিএসএফের ব্যাটালিয়ন সদর দপ্তরের কর্মকর্তাদের নামেও মিষ্টি পাঠানো হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে শুভেচ্ছা জানিয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর পুশনেকাশ জানান, বর্তমানের ধারাবাহিকতায় ভবিষ্যতেও উভয় বাহিনী সীমান্তে সৌহার্দ্য ও শৃঙ্খলা রক্ষায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.