গুগল লোকাল গাইডস ভলান্টিয়ার ডে অনুষ্ঠিত হয় ময়মনসিংহ লোকাল গাইডসের আয়োজনে


গুগল ময়মনসিংহ লোকাল গাইডসের আয়োজনে অনুষ্ঠিত হল গুগল লোকাল গাইডস ভলান্টিয়ার ডে।

 চলতি বছর থেকে ১০ ডিসেম্বর কে গুগল লোকাল গাইডস বিশ্ব ব্যাপী ভলান্টিয়ার ডে হিসেবে পালন করছে ।

 এই উপলক্ষে স্বাধীনতা ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন ময়মনসিংহ লোকাল গাইডসের মডারেটর সুমাইয়া জাফরিন চৌধুরী।

 ব্লাড ক্যাম্পে আগত সবার কাছে গুগল লোকাল গাইডস এর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও গুগল ম্যাপে প্লেস সংযুক্ত করা, ম্যাপ এডিট করা ও লোকাল গাইডস কানেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।
 ব্লাড ক্যাম্পের পার্টনার ছিল কোডেক্স সফটওয়্যার সলিউশন লি: ও হিউম্যান এইড বাংলাদেশ।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.