ওয়াসিম আকরাম আর আইপিএলে থাকছেন না


পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব থেকে  অব্যাহতি ।

পেশাদার ও ব্যক্তিগত প্রতিশ্রুতির কারনে কিছু সময়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। সে কারণে আগামী মৌসুমে ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএল-এ বোলিং কোচ ও মেন্টর হিসেবে কেকেআর-এর সাথে দেখা যাবে না আকরামকে।

 এ সম্পর্কে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, গত কয়েক বছরে দারুণ প্রতিভাবান কিছু খেলোয়াড়ের সাথে কাজ করাটা আমি বেশ উপভোগ করেছি। অবশ্যই আসন্ন মৌসুমে তাদের সাথে থাকতে না পারাটা হতাশার। তবে আমি কেকেআর এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

 কেকেআর-এর প্রধান নির্বাহী ভিনকে মাইসোর জানিয়েছেন তার দল আকরামের অনুপস্থিতি অনুভব করবে। গত কয়েক বছরে কেকেআর পরিবারের সাথে ওয়াসিম আকরাম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন।

 ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২০১২ ও ২০১৪ সালে দুটি আইপিএল শিরোপাজয়ী কেকেআর আগামীবার দশম আসরেও শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে।

ওয়াসিম আকরাম পাকিস্তানের হয়ে ১৯৮৩-২০০৩ সাল পর্যন্ত ১০৪টি টেস্ট ও ৩৫৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। দুই ফর্মেট মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৯১৬।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.