টস জিতে বাংলাদেশের ব্যাট

সিডনির স্পটলেস স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ সিডনি থান্ডারের মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

সিডনির স্পটলেস স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ সিডনি থান্ডারের মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

আজ খেলছেন না মাশরাফি বিন মর্তুজা। বিগ ব্যাশের শিরোপা ধরে রাখার মিশনে এখন নিজেদের প্রস্তুত করছে সিডনি থান্ডার।

বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে আগামী মৌসুমের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে চাইবে চ্যাম্পিয়নরা।

 অপরদিকে বাংলাদেশের জন্যও এই প্রস্তুতি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। থান্ডারের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চাইবেন মাশরাফিরা।

 প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় আজ টাইগারদের অনুপ্রাণিত করবে থান্ডারের বিপক্ষে জিততে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.