‘ইনোভেটরস হাব’ ১০০ জন উদ্যোক্তা নিয়ে শুরু



১০০ জন উদ্যোক্তাকে নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে ১৪ ডিসেম্বর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ইনোভেটরস হাব’।
বিভিন্ন প্রতিষ্ঠান, মেন্টরের সঙ্গে যোগসূত্র স্থাপন করাই এই হাবের লক্ষ্য। ইনোভেশন ফোরামের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইনোভেটরস হাব’ আয়োজনের মাধ্যমে উপস্থিত ১০০ জন উদ্যোক্তার নানা প্রশ্নের উত্তর দেন প্যানেলের সদস্যরা।

তাঁদের উদ্যোগ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু।

প্যানেলে উপস্থিত ছিলেন

এরশাদুল হক (সিইও, রাইজআপ ল্যাব), রাশেদুল মাজিদ (সিইও, রেইজ আইটি সল্যুশন), মো. শামসুল হক (প্রজেক্ট ম্যানেজার, লিড সফট), সাজ্জাদ হুসাইন (প্রধান, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, ইউল্যাব), আসিফ আতিক (সিটিও, প্রাইম টেক) ও মোহাম্মাদ শাহিন (প্রধান নির্বাহী, পিবাজার ডট কম)।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.