শিল্পী সৈয়দ আব্দুল হাদী কণ্ঠে নতুন গান




দেশাত্মবোধক গানে কণ্ঠ দিলেন বাংলাদেশের সংগীতের জীবন্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী।


‘সেই দেশেতে জন্ম আমার’ শিরোনামে গানটির গীতিকার ও সুরকার এস আই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন সূচী শামস।

 গানটিতে দেশপ্রেমের পাশাপাশি বাংলাদেশের আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের রূপটি প্রকাশ পেয়েছে বলে জানান আব্দুল হাদী।

 আজ বুধবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘গানটির কথা ও সুর দুটোই দেশাত্মবোধক গানের ঐতিহ্যের সঙ্গে খুবই সংগতিপূর্ণ।

 গানটি সুরের মধ্যে মাধুর্য রয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’ গানটি প্রসঙ্গে গীতিকার ও সুরকার এস আই শহীদ বলেন, ‘ছোটবেলা থেকে যাঁর গান শুনে বড় হয়েছি সেই আব্দুল হাদী স্যারের গান করতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি।

গানটি শ্রোতাদের মধ্যে দেশপ্রেমের বার্তা কিছুটা হলেও ছড়িয়ে দিতে পারবে।’ জিপি মিউজিক প্ল্যাটফর্ম থেকে শ্রোতারা ‘সেই দেশেতে জন্ম আমার’ গানটি শুনতে পাবেন
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.