আগামী বছরের ফেব্রুয়ারিতে নকিয়া ব্র্যান্ডের ফোন বাজারে আনার ঘোষণা দেবে এইচএমডি গ্লো।
নকিয়ার এ ফোনের দাম নিয়ে শুরু হয়েছে নানান ধরনের গুঞ্জন। সম্প্রতি এ ফোনের দাম নিয়ে তথ্য প্রকাশ করেছে নকিয়া পাওয়ার হাউসও।
নকিয়া পাওয়ার হাউসের তথ্য অনুযায়ী, এর ভিত্তিমূল্য হতে পারে ১৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১২ হাজার টাকা।
ডি১সি মডেলের এই ফোনটিতে পাঁচ ইঞ্চি মাপের ফুল এইচডি রেজুলেশন ও দুই জিবি র্যাম থাকবে।
এই ফোনটির আরেকটি সংস্করণের দাম হবে ২০০ ডলার বা ১৬ হাজার টাকা। এ সংস্করণে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে ও তিন জিবি র্যাম।
অবশ্য বাজারে ডি১সি ডিভাইসটি নিয়েই বেশি বিতর্ক চলছে।
অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমের এ ফোনটির পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.