ইয়াহু ইমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা হ্যাকিংয়ের শিকার



বেশ কিছুদিন ধরেই জানা যাচ্ছিল ইয়াহু ইমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা হ্যাকিংয়ের শিকার হয়েছেন।
 ২০১৩ সালের সে হ্যাকিংয়ের ঘটনায় ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর অ্যাকাউন্ট প্রভাবিত হয়ে থাকতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। ইয়াহুতে একটি হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি।

 ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বেশ কয়েকদফায় হ্যাকিংয়ের ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে ২০১৪ সালে হ্যাকিংয়ের শিকার হয় ইয়াহুর প্রায় ৫০ কোটি ই-মেইল। তবে ২০১৩ ও ২০১৪ সালে হ্যাক হওয়া ই-মেইলগুলো আলাদা আলাদা।

 ইয়াহু জানিয়েছে, হ্যাকিংয়ের মাধ্যমে ফোন নম্বর, পাসওয়ার্ড ও ই-মেইল ঠিকানা চুরি হয়েছে। তবে ব্যাংক ও লেনদেনের তথ্য চুরি হয়নি।

 ইয়াহুর মালিকানায় পরিবর্তন আসছে। শিগগিরই ইয়াহুর মালিক হচ্ছে ভেরিজোন। এই মুহূর্তে এত বড় হ্যাকিংয়ের ঘটনা তাদের জন্য মাথাব্যথার কারণ।

হ্যাকার খুঁজে বের করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ইয়াহু।

 ইয়াহু জানিয়েছে, তাদের বিশ্বাস ২০১৩ সালের আগস্ট মাসে অননুমোদিত তৃতীয় পক্ষ হ্যাক করে ১০০ কোটিরও বেশি অ্যাকাউন্টের তথ্য চুরি করে।

 ২০১৪ সালের হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে তিন বছর আগের ২০১৩ সালের বড় ধরনের হ্যাকিংয়ের তথ্য। তদন্ত এখনো চলছে।

 অ্যাকাউন্ট ব্যবহারকারীদের বলা হয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করতে ও নিরাপত্তাবিষয়ক ইয়াহুর প্রশ্নগুলোর উত্তর আপডেট করতে।

 তবে এত বেশি তথ্য একসঙ্গে হ্যাক হওয়ার ঘটনা বিশ্বে এটিই প্রথম বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.