পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজির) দাম নিয়ে রুল


আন্তর্জাতিক বাজারে মূল্য কমে আসার পরও দেশে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষের করা রিটের শুনানি শেষে আজ রোববার 

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুল আলম। আইনজীবী মো. সাইফুল আলম সাংবাদিকদের জানান, ২০০৯ সালে ১২ দশমিক পাঁচ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম অনেক কমে গেছে

কিন্তু গত সাত বছরে বিইআরসির পক্ষ থেকে এই দাম পুনর্নির্ধারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ক্যাব সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে গত ৩১ জুলাই বিইআরসিতে আবেদন করে। ওই আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রেখেছে বিইআরসি। পরে এই দাম পুনর্নির্ধারণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে ক্যাবের পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেইন হাইকোর্টে রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম কমে গেছে।

কিন্তু আমাদের দেশে গণশুনানি করে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। যে কারণে দেশের মানুষ ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.