মিথিলা ও সিয়াম একফ্রেমে


প্রথম একসঙ্গে অভিনয় করলেন অভিনেত্রী মিথিলা ও এ প্রজন্মের অভিনেতা সিয়াম। তাদেরকে দেখা যাবে ‘চিরকুটের শব্দ’ নামের একটি টেলিছবিতে

এবারই প্রথম দুই প্রজন্মের এ দুই অভিনয়শিল্পী একফ্রেমে এলেন। এখানে মিথিলার চরিত্রের নাম জারা। আর সিয়াম আছেন আদি চরিত্রে।


তারা দু’জন সহপাঠী। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন যাওয়ার পথে বাসস্ট্যান্ডে সাক্ষাৎ হয় তাদের। জারা ও আদি একই বাসে চড়ে যায়। সেই থেকে জারার প্রতি অদ্ভুত ভালোলাগা তৈরি হয় আদির মধ্যে। কিন্তু মেয়েটার কাছ থেকে সাড়া পায় না।

একদিন আদি জানতে পারে জারা কথা বলতে পারে না, কানেও শোনে কম। এ কারণে ইয়ার এইড ব্যবহার করে। এরপর থেকে তারা কাগজে লিখে মনের কথা আদান-প্রদান করে। তবুও মেয়েটাকে মনের কথা জানায় সে।

সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে। আসাদুজ্জামান সোহাগের রচনা ও মো. মেহেদী হাসান জনির পরিচালনায় এ টেলিছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম নাছির, তালহা, বিরহী মোক্তার, নূর হাসান প্রমুখ। শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে ‘চিরকুটের শব্দ’।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.