ভারত সীমান্তে গোপন মহড়া পাকিস্তানের সামরিক বাহিনীর


পাকিস্তান সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করবেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সেনাপ্রধান রাহিল শরিফ।
ভারত সীমান্তের কাছাকাছি কৌশলগত একটি গোপন স্থানে এ মহড়ায় পাকিস্তানের বিমান ও স্থলবাহিনী অংশ নেবে।

বুধবার এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুই কর্মকর্তা বলেছেন, মহড়ায় বিমান, ট্যাংক, কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করা হবে। বৈরী পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে যখন পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে তখন এ মহড়ার আয়োজন করা হলো। কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে সাত পাক সেনা নিহত হওয়ার মাত্র তিন দিনের মাথায় এ মহড়ার ঘোষণা দেয়া হলো।

এ ছাড়া, সেনাবাহিনী থেকে জেনারেল রাহিলের অবসর নেয়ার দু সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। দেশটির নতুন সেনা প্রধানের নাম এখনো ঘোষণা করা হয়নি। সে সময়ে এ মহড়া আয়োজন নিয়েও কৌতূহল বোধ করছেন বিশ্লেষকরা।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.