৪ ডিসেম্বর থেকে সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু


চলতি দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৪ ডিসেম্বর রবিবার। ওইদিন বিকাল চারটায় অধিবেশন বসবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার এই অধিবেশন ডেকেছেন। এর আগে সংসদের দ্বাদশ অধিবেশন গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়ে ৬ অক্টোবর শেষ হয়।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৪ ডিসেম্বর ১৩তম অধিবেশন আহ্বান করেছেন। ত্রয়োদশ অধিবেশনটি হবে চলতি বছরের শেষ অধিবেশন।

এরপর জানুয়ারিতে বসবে ইংরেজি নতুন বছর ২০১৭ সালের প্রথম অধিবেশন, যেটি শীতকালীন অধিবেশন হিসাবে পরিচিত।

সংবিধান অনুযায়ী, ওই অধিবেশনের প্রথমদিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন, পরে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.