বর্ডার গার্ড বাংলাদেশের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল আবুল হোসেন।


আজ বুধবার সকালে বিজিবি সদর দপ্তরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন মহাপরিচালক।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সকালে নবনিযুক্ত মহাপরিচালক পিলখানায় এসে পৌঁছালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। এর আগে মেজর জেনালের আবুল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে নিয়োজিত ছিলেন।

গত ২ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাহিনীটির বিদায়ী ডিজি মেজর জেনারেল আজিজ আহমদকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.