সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর সোমবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে, এ উপলক্ষে এদিন ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে।
সে জন্য সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চালকদের সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বেলা তিনটার মধ্যে এবং অন্য অতিথিদের বেলা সোয়া তিনটার মধ্যে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

0 comments:
Post a Comment
Thanks for your comments.