শক্তিশালী ভূমিকম্প জাপানের পূর্বাঞ্চলে


টোকিও, ১২ নভেম্বর ২০১৬ (বাসস) : জাপানের পূর্বাঞ্চলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।


রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২ তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, টোকিও থেকে প্রায় ৩শ ৫০ কিলোমিটার দূরে হনসু দ্বীপের উত্তরপূর্ব উপকূলের কাছে স্থানীয় সময় সকাল ৬ টা ৪২ মিনিটে ভূ-পৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.