শাহরিয়ার নাফিস ও ডেভিড মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংসের দেয়া ১৬৪ রানের লক্ষ্যটা ৭ উইকেট ও ২ বল হাতে রেখে টপকে গেছে বরিশাল বুলস।
দিন শেষে তামিম ইকবালের ৭৫ রানের ঝড়ো ইনিংসটা বৃথাই গেল! এ নিয়ে টানা তিন ম্যাচে হারের বৃত্তে তামিমের চিটাগং। অন্যদিকে, টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুশফিকুর রহিমের বরিশাল। দ্বিতীয় উইকেটে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে জয়ের ভিত গড়ে দেন নাফিস ও মালান। ১৯তম ওভারে আউট হওয়ার আগে নাফিসের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৬৫।
তাতে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার। দুর্দান্ত ফর্মে থাকা এ বাঁহাতি ব্যাটসম্যান এবারের আসরে চার ম্যাচের মধ্যে তিনটিতেই অর্ধশতক হাঁকালেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.