ছবিতে অস্ট্রেলিয়ার মানচিত্র!


সূর্যাস্তের সময় গাছের আড়াল থেকে তোলা সাগরপাড়ের একটি ছবি তুলেছেন এক পর্যটক।
যেটি দেখলে মনে হয় এটি কেবল প্রকৃতি নয় বরং অস্ট্রেলিয়ার মানচিত্র। কেলি ম্যাথিউস নামের ওই পর্যটক অস্ট্রেলিয়ার উত্তরে ডারউইনে এক বিয়ের দাওয়াতে অংশ নিতে গিয়ে ডারউইন এসপ্ল্যানেডে ঘুরতে ঘুরতে গাছের ডাল আর পাতার ফাঁকে ডুবতে থাকা সূর্যের ছবিটি তুলেছিলেন।

কেলি বিবিসি কে বলেছেন, তিনি ছবিটি ফেইসবুকে পোস্ট করেছেন এবং তার সব বন্ধুরাই বলেছে, এটি দেখতে একেবারে অস্ট্রেলিয়ার ম্যাপের মত হয়েছে।

 তবে মানচিত্রে তাসমানিয়ার অনুপস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। অবশ্য তার উত্তর দিয়ে একজন বলছেন, সেখানে গিয়ে ঝোপের মধ্যে একটা ফুটো করে দিয়ে এলেই হয়।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.