১৭১ রানের টার্গেট দিলো ঢাকা রংপুরকে


আবারো জ্বলে উঠলেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে ফিফটি করা সৈকতের অসাধারণ ৪৮ রানের সুবাদে রংপুর রাইডার্সকে ১৭১ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস।


শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা ডায়নামাইটস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম।

ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন সৈকত। তার ২৮ বলের ইনিংসে ছিলো ৭টি চার ও দুটি ছক্কা। নাসির করেন ৩৮ রান। আর সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ২৯ রান। রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পান সোহাগ গাজী ও শহীদ আফ্রিদি। আর একটি করে উইকেট পান আরাফাত সানি ও লিয়াম ডসন। রংপুর এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। আর ঢাকা দুই ম্যাচের একটিতে জয় ও অপরটিতে হেরে তিনে রয়েছে। দু’দলেরই এটি তৃতীয় ম্যাচ।

রংপুর রাইডার্স : নাঈম ইসলাম (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সোহাগ গাজী, সৌম্য সরকার, রুবেল হোসেন, আরাফাত সানি, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ শাহজাদ ও গিদরন পোপ। ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মেহেদি মারুফ, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো, নাসির হোসেন, মোহাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, আলাউদ্দিন বাবু ও সানজামুল ইসলাম।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.