রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের একদিন পর নাইকির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন ফুটবল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো।
আমেরিকার বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে কোটি ডলারের এই চুক্তির মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বসেরার আসনে রোনালদো প্রতিষ্ঠা পাবে বলে মনে করা হচ্ছে। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আয়ের দিক থেকে মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এ সময় তিনি আয় করেছেন ৮৮ মিলিয়ন মার্কিন ডলার।
কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও রিয়াল মাদ্রিদের সঙ্গে ৫ বছরের জন্য নতুন চুক্তির ফলে ৩১ বছর বয়সী রোনালদো বছরে পারিশ্রমিক বাবদ ২৫ মিলিয়ন ইউরো আয় করবেন বলে ধারণা করা হচ্ছে। মার্সার হিসেব অনুযায়ী, নাইকির সঙ্গে চুক্তির বিপরীতে পর্তুগাল তারকা প্রতিবছর আয় করবেন আরো ৪০ মিলিয়ন ইউরো। নাইকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোনালদো বলেন, "এই ব্র্যান্ডটির সঙ্গে আমার দারুণ সখ্যতা রয়েছে। এই কম্পানিতে আমার অসাধারণ কয়েকজন বন্ধু রয়েছে। আমরা এক পরিবারের মতোই কাজ করি। এটি আমার ব্র্যান্ড।"

0 comments:
Post a Comment
Thanks for your comments.