মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২২) যোগদান শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি আজ সকাল সোয়া আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, তাঁর উপদেষ্টা, উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। স্থানীয় সময় গতকাল বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দেশের উদ্দেশে মারাক্কেশ ত্যাগ করেন। মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাক্কেশে ১৫-১৭ নভেম্বর তিন দিনব্যাপী কপ-২২ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক জলবায়ু সম্মেলন হিসেবে পরিচিত এই সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১১৫টি দেশের জ্যেষ্ঠ মন্ত্রীরা যোগ দেন। সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাক্কেশে পৌঁছান। অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

0 comments:
Post a Comment
Thanks for your comments.