ট্রাম্পকে পাশে চান আসাদ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন মিত্র হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে ট্রাম্পকে ‘সতর্কভাবে পর্যবেক্ষণ’ করার কথাও জানিয়েছেন তিনি, খবর বিবিসির।


মঙ্গলবার পর্তুগালের রাষ্ট্রীয় টেলিভিশন আরটিপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যদি পূরণ করেন ট্রাম্প, তা হলে তিনি একজন ‘স্বাভাবিক মিত্র’ হয়ে উঠবেন।

কিন্তু ট্রাম্প তার প্রতিশ্রুতি ‘পূরণ করতে’ পারবেন কিনা তা ‘অনিশ্চিত’ বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্প বলেছিলেন, একইসঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের এবং সিরিয়ার বাহিনীগুলোর বিরুদ্ধতা করা ‘পাগলামি’। এছাড়া সিরিয়ার এ লড়াই রাশিয়ার সঙ্গে লড়াইয়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

আসাদ বলেন, “তিনি কী করতে যাচ্ছেন সে ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, কিন্তু তিনি যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই শুরু করেন, অবশ্যই আমরা মিত্রে পরিণত হব, স্বাভাবিক মিত্র যেমন আছে রাশিয়া, ইরান ও অন্যান্য দেশের সঙ্গে।”

লড়াইয়ে আইএসের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন ট্রাম্প, যাকে ‘আশাবাদী’ হওয়ার মতো বলে মন্তব্য করেছেন আসাদ, কিন্তু প্রশ্ন রেখেছেন, ‘ট্রাম্প তা পারবেন কিনা?” এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনে থাকা ট্রাম্প বিরোধীদের ও যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলোর ট্রাম্প বিরোধীতার কথা উল্লেখ করেন আসাদ। তিনি বলেন, “তিনি কীভাবে তাদের মোকাবিলা করবেন? তাই বিষয়টি নিয়ে অনিশ্চয়তায় আছি আমরা।

এ কারণেই তাকে অত্যন্ত সতর্কভাবে বিচার করছি।” এদিকে সিরিয়ার লড়াইয়ের তীব্রতা অব্যাহত আছে। সরকার বিরোধীরা জানিয়েছেন, গত তিন সপ্তাহের মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো আলেপ্পোর পূর্বাংশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করে সরকারি জঙ্গি বিমানগুলো। ২০১১ সালের মার্চে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এর পক্ষে |
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.