ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, কিডনি ট্রান্সপ্লান্ট করার পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
হাসপাতালের কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগায় তার কিডনিতে জটিলতা দেখা দিয়েছে, কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের আবেদনে দ্রুত সাড়া দিয়ে জনতার প্রিয় মানুষে পরিণত হয়েছেন ভারতীয় এই মন্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থতার কথা জানানোর পরপরই হাজার হাজার অনুসারী তার আরোগ্য কামনা করে প্রতিক্রিয়া জানান, এদের অনেকে নিজেদের কিডনি দান করারও প্রস্তাব দিয়েছেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.