ভারত থামল ৪৮৮ রানে: চতুর্থ দিন বিরাট কোহলির ব্যাটে বড় রানের স্বপ্ন দেখেছিল টিম ইন্ডিয়া। কিন্তু অধিনায়ক হিট উইকেট হয়ে গেলেন। মাত্র ৪০ রান করেছেন তিনি। রাহানেও (?১৩)? ব্যর্থ। ভারতকে টানলেন অশ্বিন। তার ৭০ রান ভারতকে প্রায় পাঁচশোর কাছাকাছি নিয়ে গেল।
উইকেটে থিতু হওয়ার পরও আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। আউট হওয়ার আগে তিনি করেছেন ৩৫) রান। রবীন্দ্র জাদেজাও ১২ ব্যর্থ। ইংরেজদের সফল বোলার আদিল রশিদ। তিনি চার উইকেট তুলে নিয়েছেন। তার শিকারের তালিকায় রয়েছে বিজয়, কোহলি, জাদেজা ও উমেশ। জাফর আনসারি ও মঈন আলি দুটি করে উইকেট পেলেন। ব্রড ও স্টোকস পেলেন একটি করে উইকেট। তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৩১৯/?৪।
এদিন ভারত যোগ করেছে আরও ১৬৯ রান। চতুর্থ দিন বড় জুটি তৈরি করতে পারেনি ভারত। সপ্তম উইকেটে সাহা ও অশ্বিন যোগ করেছেন ৬৪। কুকদের থেকে বিরাট বাহিনী পিছিয়ে ৪৯ রানে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে জয়ের দিকেই এগোচ্ছে এই টেস্ট। হিট উইকেট আউট বিরাট গতকাল শনিবার রাজকোট টেস্টের চতুথৃ দিনে হিট উইকেট আউট হয়েছেন ভারতের ক্রিকেট স্তম্ভ বিরাট কোহেলি।
দীর্ঘ ১৪ বছর পর কোনও ভারতীয় ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে এভাবে আউট হলেন। শনিবার ইংরেজ স্পিনার আদিল রশিদের বলে পুল করেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু অসাবধানবশত শটটা নেওয়ার পর বিরাটের বাঁ পা গিয়ে লাগে স্টাম্পে। ফলে মাত্র ৪০ রান করে আউট হন বিরাট। এর আগে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিট উইকেট হয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। ভারত অধিনায়কদের মধ্যে লালা অমরনাথ ১৯৪৯ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিট উইকেট আউট হয়েছিলেন। কোহলি দ্বিতীয় ভারতীয় অধিনায়ক, যিনি হিট উইকেট আউট হলেন। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ২২ জন ভারতীয় ক্রিকেটার টেস্টে হিট উইকেট আউট হয়েছেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.