মৃত মার্ক জাকারবার্গ সবাই কাছে!


সকাল সকাল স্বজনদের আকস্মিক ফোনে ঘুম ভেঙে কান্নাঝরা কণ্ঠ শুনতে পেলেন এই কান্না এ কারণে যে, সবাই ভেবেছে আপনি মারা গেছেন।
স্বজনদের এমন বেহাল দশার হাল খুঁজতে ফেসবুকে লগইন করে দেখলেন ফেসবুক আপনাকে মৃত ঘোষণা করেছে। গত শুক্রবার ঠিক এমনটাই ঘটেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রায় ২০ লাখ ব্যবহারকারীর সঙ্গে। যাঁদের মধ্যে ছিলেন খোদ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও।

এসব ব্যবহারকারীকে ফেসবুক প্রোফাইলে তাঁদের মৃত বলে চিহ্নিত করা হয়েছিল। যাতে লেখা ছিল (জাকারবার্গের ক্ষেত্রে), আমরা আশা করি, যাঁরা মার্ককে পছন্দ করতেন তাঁরা তাঁর স্মৃতিচারণা করতে পছন্দ করবেন। এ নিয়ে টুইটারে ফেসবুক ব্যবহারকারীরা উপহাস, ক্ষোভমূলক মন্তব্য করেন। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েবসাইটটির স্মরণীয় করে রাখার সামাজিক নেটওয়ার্ক প্রটোকলের ত্রুটির জন্য এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।

ফেসবুক তাদের এমন ভুলের জন্য ক্ষমা চেয়ে বলেছে, তারা দ্রুতই এর সমাধান করে ফেলেছে। এর আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের ফেসবুকের মাধ্যমে ভোট প্রদানের বিষয়টিকে মিথ্যা অভিযোগ বলে বিবৃতি দিয়েছিলেন মার্ক জাকারবার্গ। কোনো ফেসবুক ব্যবহারকারী মারা গেলে তাঁর বন্ধু তালিকা থেকে যে কেউ ব্যবহারকারীর মৃত্যুসনদ ফেসবুকে জমা দিয়ে মৃত ব্যক্তির ফেসবুক প্রোফাইলটি স্মরণীয় করে রাখতে পারবেন।

এরপর মৃত ব্যক্তির নামের পাশে স্মরণীয় (রিমেম্বারিং/মেমরিয়ালাইজড) লেখা যোগ হয়ে যায়। তবে ব্যহারকারী চাইলে বন্ধু তালিকায় থাকা যে কাউকে তাঁর প্রোফাইলটির উত্তরাধিকার মালিকানা দিয়ে যেতে পারবেন, যার মাধ্যমে নির্বাচিত ব্যক্তি সেই প্রোফাইলটির সম্পাদনা কিংবা মুছে ফেলতে পারবেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment

Thanks for your comments.